আর্কাইভ
গৌরনদীর মানিক লাল দত্ত বণিক আর নেই
গৌরনদী ॥ বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক কমিশনার প্রয়াত সন্তোষ কুমার দত্ত বণিকের বড়ভাই প্রবীণ
আওয়ামীলীগ নেতা মানিক লাল দত্ত বণিক (৮০) বাধ্যর্কজনিত কারনে আজ সোমবার ভোরে চরগাধাতলীস্থ গ্রামের নিজবাড়িতে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন বিকেলে পারিবারিক শশ্মানে তার অন্তেষ্টিক্রীয়া সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, এডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, জনতা ব্যাংকের পরিচালক এডভোকেট বলরাম পোদ্দার বাবলু, উপজেলা চেয়ারম্যান শাহ আলম খান, পৌর মেয়র হারিছুর রহমান হারিছ গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।