আর্কাইভ

ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের আলোচনা সভা

উদ্যোগে গতকাল সকালে লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ফউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও বি,আর,ডিবির চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, সহ সম্পাদক মোঃ কালাম খান, কোষাধ্যক্ষ কাজী সাইদুর রহমান (সাইনুর), গ্রামীন ব্যাংক টরকী শাখার ব্যবস্থাপক মোঃ আশরাফুজ্জামান, গৌরনদী উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ কুতুব উদ্দিন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি খাদিজা আক্তার, সদস্য কাজী আব্দুল মতিন (মাসুক), শিক্ষক প্রান্তোস কুমার দাস, আসমা আক্তার প্রমুখ। ফাউন্ডেশনের পক্ষ থেকে একুশে ফেব্র“য়ারী রাত ১২টা ১ মিনিটে গৌরনদী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ও ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

Back to top button