আর্কাইভ
বরিশালে ট্রলার ডুবি-এক যাত্রীর লাশ উদ্ধার
আহম্মেদ জালাল, বরিশাল : বরিশালের লাহারহাটে বালুবাহী কাগোর্র ধাক্কায় যাত্রীবাহি ট্রলার ডুবিতে ১ জন নিহত হয়েছে।
নিহতের নাম ওয়াদুদ মৃধা (৪৫)। তার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। বুধবার রাত ৮টায় কালাবদর নদীর লাহারহাট নামক স্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ১০-১২ জন যাত্রী আহত হয়েছে। গুরুতর আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহম্মেদ জানান, ভোলার চরফ্যাশন থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি বরিশালের চরমোনাই মাহফিলের উদ্দেশে রওয়ানা হয়। রাত ৮ টার দিকে কালাবদর নদীর লাহারহাট পেঁৗছলে একটি বালুবাহী কার্গো ট্রলারটিকে স্বজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ভেঙে নদীতে তলিয়ে যায়। এদিকে বালুবাহী কর্গো আটক করেছে পুলিশ।