আর্কাইভ

চলন্ত পরিবহনের ছাঁদ থেকে পরে হেলপার নিহত

পড়ে ঘটনাস্থলেই হেলপার নিহত হয়েছে। নিহতের নাম  রুবেল শেখ (১৯)। সে বাগেরহাটের ফকিরহাট গ্রামের হারুন শেখের পুত্র।

জানা গেছে, রবিবার রাত সাড়ে নয়টার দিকে পাথরঘাটা থেকে চট্টগ্রামগামী ক্রাইম সার্ভিস-১ বেপরোয়াগতিতে নীলখোলা এলাকা অতিক্রমকালে পরিবহনের ছাঁদে থাকা হেলপার রুবেল মহাসড়কের পার্শ্বের গাছের ডালের সাথে ধাক্কা লেগে পরে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গতকাল সোমবার সকালে বরিশাল মর্গে প্রেরন করেছে।

Back to top button