আর্কাইভ

গৌরনদীতে প্রিজাইডিং পুলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষন

ইউনয়নের ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ১ হাজার ১১১ জন প্রিজাইডিং ও পুলিং অফিসাররা। গতকাল মঙ্গলবার দিনব্যাপী ওইসব প্রিজাইডিং ও পুলিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

গৌরনদী গার্লস হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে সকাল দশটায় প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। দিনব্যাপী প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষন প্রদান করেন উপ-নির্বাচন কমিশনার বরিশাল মোঃ মনিরুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার শাহজাহান মিয়া, গৌরনদী উপজেলা নির্বাচন অফিসার এমদাদুল হক স্বপন, বরিশাল সদর নির্বাচন অফিসার আব্দুল হাই আল হাদী, মুলাদী উপজেলা নির্বাচন অফিসার রাজিব আহসানসহ ১৫ জন নির্বাচন অফিসাররা।

Back to top button