আর্কাইভ
গৌরনদীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানুষিক নির্যাতন
পুলিশ ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদশী (সাতকাফলা) গ্রামের মৃত আব্দুল হাই সরদারের কন্যা পলি খানমের সাথে পাশ্ববর্তী বানীয়াশুরি গ্রামের নাদের তালুকদারের পুত্র দিনু তালুকদারের প্রেমের সম্পর্কে বিয়ে হয়। এরইমধ্যে সংসার জীবনে তাদের একটি পুত্র সন্তান জন্মগ্রহন করে। গৃহবধূ পলি বেগম (২৩) জানায়, অতিসম্প্রতি স্বামী দিনু হাওলাদার তার বিধবা মা হাসিনা বেগমের কাছে এক লক্ষ টাকা যৌতুক দাবি করে। এতে পলি বাঁধা দেয়ায় তাকে প্রায়ই শারিরিক নির্যতন করা হতো। গত সোমবার রাতে ও গতকাল মঙ্গলবার সকালে পূর্ণরায় যৌতুকের টাকার জন্য তাকে পিটিয়ে গুরুতর আহত করে একটি ঘরে অবরুদ্ধ করে রাখা হয়।
আহত গৃহবধূ পলি বেগমের বিধবা মা হাসিনা বেগম জানান, লোকমুখে খবর পেয়ে থানা পুলিশের সহযোগিতায় গতকাল মঙ্গলবার বিকেলে তার মেয়ে পলি বেগমকে গুরুতর আহত অবস্থায় অবরুদ্ধ থেকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে হাসিনা বেগম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।