আর্কাইভ
চেয়ারম্যান প্রার্থী ফকরুল আলমের দোয়া ও মিলাদ মাহফিল
গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী উপজেলার ২নং বার্থী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও চেয়ারম্যান প্রভাষক
মোঃ ফকরুল আলম মিয়ার সমর্থনে গতকাল শুক্রবার বাদ জুম্মা মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে তারাকুপি কটকস্থল জামে মসজিদে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি করম আলী মাঝি, কাতার প্রবাসী মোখলেছুর রহমান, সাবেক ইউপি সদস্য, আবদুল হক বেপারী, প্রধান শিক্ষক হালিম বেপারী, মজিবুর রহমান হাওলাদার প্রমুখ। শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন, তারাকুপি কটকস্থল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মেহেদী হাসান।