চেয়ারম্যান প্রার্থী পিকলুর নির্বাচনী শেষ উঠান বৈঠক
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সৈকত গুহ পিকলুর আনারস মার্কার সমর্থনে
গতকাল রবিবার বিকেলে নির্বাচনী শেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মাহিলাড়া বাজারের মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে মাহিলাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত হারুন-অর রশিদ কবিরাজের সহদর ও মাহিলাড়া ডিগ্রী কলেজের অধ্যাপক মোঃ আলমগীর হোসেন কবিরাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সামচুল আলম তালুকদার, সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, বাবুগঞ্জ উপজেলার ভাইসচেয়ারম্যান ফারজানা বীন ওহাব, বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ইউপি সদস্য মোঃ করম আলী সরদার, সমাজসেবক আব্দুস সাত্তার সরদার, মজিবর রহমান মোল্লা, দাদন আলী মিয়া, গোপাল চন্দ্র মজুমদার, মোঃ শাহাদাত হোসেন মাষ্টার, মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও তরুন সমাজ সেবক সৈকত গুহ পিকলু প্রমুখ। উঠান বৈঠকে জাতি, ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে মাহিলাড়া ইউনিয়নের সর্বস্তরের সহস্রাধীক ভোটাররা অংশগ্রহন করেন।