আর্কাইভ
নিখোঁজ গৃহবধূর সন্ধ্যান মেলেনি ১৯ দিনেও
গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা গ্রাম থেকে রহস্যজনক ভাবে নিখোঁজের ১৯ দিন
পরেও সন্ধ্যায় মেলেনি গৃহবধূ ফুলমোন বেগমের (৩৪)। এ ব্যাপারে থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।
নিখোঁজ ফুলমোন বেগমের বাড়ি কালকিনি উপজেলার ডাসার গ্রামে। সে ওই গ্রামের দিনমজুর নুরুল ইসলাম সরদারের স্ত্রী। ফুলমোন বেগমের ভাই ডাসার গ্রামের দিনমজুর দেলোয়ার সিকদার জানান, তার শ্বশুড় গৌরনদীর ইল্লা গ্রামের জালাল ঘরামীর বাড়িতে বেড়াতে এসে গত ১৫ মার্চ রহস্যজনক ভাবে নিখোঁজ হন দু’সন্তানের জননী ফুলমোন বেগম। দীর্ঘদিন নিকট আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।