আর্কাইভ

প্রতিবন্ধীদের জন্য সাতদিনব্যাপী প্রশিক্ষন

গতকাল সোমবার সম্পন্ন হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর বরিশালের আগৈলঝাড়ার সহযোগীতায় বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস)’র আয়োজনে  বিপিইউএস’র প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষনে ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম মাসুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সি.এস আবুল কামাল আজাদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ বক্তিয়ার উদ্দিন। বক্তব্য রাখেন প্রশিক্ষক  কিশোর কুমার মন্ডল প্রমুখ। শেষে প্রশিক্ষনে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও বিভিন্ন উপকরন বিতরন করা হয়।

Back to top button