আর্কাইভ
গৌরনদীতে গাছ চাঁপা পরে দিনমজুরের মৃত্যু
গৌরনদীঃ বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বাউরগাতি গ্রামের দিনমজুর খাদেম আলী সরদার (৫৫)
গাছ চাঁপা পরে গতকাল বুধবার মারা গেছে।
জানা গেছে, ওই গ্রামের মিরাজ উদ্দিন সরদারের পুত্র খাদেম আলী সরদার গতকাল বুধবার দুপুর সাড়ে এগারোটার দিকে নিজবাড়ির একটি ছোট রেনট্রি গাছ কাটছিলেন। অসাবধানতা বসত আচমকা গাছটি তার শরীরের ওপর পরে। এতে সে গুরুতর আহত হয়। তাৎক্ষনিক স্থানীয়রা খাদেম আলীকে গৌরনদী হাসপাতালে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।