অশ্বিনী পদকে ভূষিত হলেন প্রাণকৃষ্ণ সেন গুপ্ত | মহা ধুমধামের সাথে তিনদিনের মেলা সম্পন্ন
মহা ধুমধামের মধ্য দিয়ে গতকাল শনিবার সম্পন্ন হয়েছে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের জন্মতিথি উপলক্ষে আয়োজিত তিনদিনের ঐতিহ্যবাহী অশ্বিনী মেলা। মেলার সমাপনী দিনেও দশনার্থীদের ছিলো উপচে পরা ভীড়। এবারের মেলায় অশ্বিনী পদকে ভূষিত হয়েছেন বরিশালের তৎকালীন গৌরনদী থানাধীন পন্ডিতনগর ও বর্তমান আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের বাসিন্দা বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রাণকৃষ্ণ সেন গুপ্ত। সমাপনীদিনে স্বেচ্ছায় রক্ত দান ও অশ্বিনী মঞ্চে ৪ টি নাটক মঞ্চস্থ করা হয়েছে।মেলার সমাপনীদিনে গতকাল শনিবার বিকেলে মেলাস্থল গৌরনদীর বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবস্থিত অশ্বিনী মঞ্চে এবারের অশ্বিনী পদক প্রদান করেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট তালুকদার মোঃ ইউনুস এবং কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও জনতা ব্যাংকের পরিচালক এডভোকোট বলরাম পোদ্দার বাবলু।
সমাপনী দিনে অনুষ্ঠিত আলোচনা সভায় বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এইচ.এম সামসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও জনতা ব্যাংকের পরিচালক এডভোকেট বলারম পোদ্দার বাবলু, বরিশাল বজ্রমোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ননী গোপাল দাস। বক্তব্য রাখেন বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দ দুলাল, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এডভোকেট মোঃ মুনসুর আহম্মেদ, অশ্বিনী মেলার উদ্যোক্তা আবুয়াল মাসুদ মামুন, বরিশাল বি.এম কলেজের ইতিহাস বিভাগের প্রধান সচীন রায়, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কালিয়া দমন গুহ, বাটাজোর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রব হাওলাদার, বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি যজ্ঞেশ্বর দে। অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মারিফ আহম্মেদ বাপ্পী।

আলোচনা শেষে কৃষক কুলের নয়ন মনি ও সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বৃত্তি প্রদান করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক ‘জন্তু’, ‘রেফারী’, ‘বধ্যভূমিতে শেষ দৃশ্য’ ও ‘ডাক্তার কসাই’ মঞ্চস্থ করা হয়।