আর্কাইভ
আগৈলঝাড়ায় অজ্ঞান পার্টির এক সদস্য গ্রেফতার
সাইদুর রহমান স্বপন, আগৈলঝাড়াঃ বরিশালের আগৈলঝাড়া গত শুত্রবার বিকেলে বরিশালের গোয়েন্দা সংস্থা (ডিবি)
ও আগৈলঝাড়া থানা পুলিশের যৌথ অভিযানে গৌরনদী উপজেলার কসবা গ্রামের কিরণ হাওলাদারের ছেলে মাসুদ হাওলাদারকে গ্রেফতার করেন। তাকে গতকাল শনিবার বরিশাল আদালতে প্রেরণ করেন। উল্লেখ্য গত ২০১০ সালের ২৭ নভেম্বর রাতে আগৈলঝাড়া উপজেলা সদরের ব্যবসায়ী আলমগীর ফকির ও প্রবাসী সহিদ ফকিরের পরিবারের ৯ জনকে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়েছিল দুর্বিত্তরা। ওই ঘটনায় জরিত থাকার সন্দেহে মাসুদকে গ্রেফতার করা হয়েছে।