আর্কাইভ

নিখোঁজ দু’স্কুল ছাত্রের সন্ধ্যান মেলেনি ১০ দিনেও

এব্যাপারে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। সূত্রে জানাগেছে, উপজেলার দক্ষিণ বড়মগরা গ্রামের সন্তোষ পান্ডের তৃতীয় শ্রেণীর পড়–য়া ছেলে শেখর পান্ডে ও একই ক্লাশের পার্শ্ববর্তী বাড়ির মোসলেম বখতিয়ারের ছেলে আল-আমিন বখতিয়ার গত ৭ এপ্রিল বিকেলে দুই বন্ধু বাড়ি থেকে খেলার জন্য একই সাথে বের হয়ে যায়। তার পর থেকে দুজনে আর বাড়ি ফেরেনি। তাদেরকে সম্ভব্য স্থানে খোঁজ করে সন্ধ্যান পাওয়া যায়নি। এব্যাপারে শেখর পান্ডের মাতা শেফালী রাণী পান্ডে বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন, যার নং ৪১৮ (১৪/০৪/২০১১)।

Back to top button