আর্কাইভ

শাবিতে ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠিত

ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। শামসুজ্জামান চৌধুরী সুমনকে আহবায়ক করে শনিবার ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন আহবায়ক কমিটির ব্যাপারে নিশ্চিত করেন। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটির ব্যাপারে নির্দেশনা দেওয়া হবে বলে জানান তিনি। কমিটিতে  যুগ্ম আহবায়করা হলেন নাঈম হাসান, আসাদুজ্জামান আসাদ, কামরুজ্জামান খান সুইট, মাইবুল হাসান মুকিত, আতিকুর রহমান আতিক ও হাফিজুর রহমান হাফিজ। গঠিত কমিটির আহবায়ক শামসুজ্জামান চৌধুরী সুমন জানান জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।
উল্লেখ্য ২০০৩ সালের ২৭ মার্চ গঠন করা হয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সর্বশেষ কমিটি। ওই কমিটিতে আলী আশরাফুল কবীরকে সভাপতি ও মাছুম বিল্লাহ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও এত বছর কমিটিহীনভাবেই চলছিল শাবির ছাত্রলীগ।

Back to top button