আর্কাইভ
বাকেরগঞ্জের এমপি রতনা আমীন গুরুতর অসুস্থ
দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জঃ জাতীয় পার্টি মহাসচিব সংসদ সদস্য আলহাজ্ব এবিএম
রুহুল আমীন হাওলাদারের সহধর্মিনী জাতীয় পার্টি ভাইস-চেয়ারম্যান এমপি নাছরিন জাহান রতনা গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালের ৫১৭নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বর্তমানে বিশিষ্ট চিকিৎসক ডাঃ তারিকুল ইসলামের তত্বাবধানে রয়েছেন। তার দ্রুত আরোগ্য কামনা করে বিবৃতি দিয়েছেন উপজেলা জাতীয় পার্টি সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক, যুগ্ম-সম্পাদক মানিক হাওলাদার, কবাই ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সবুজ, জেলা জাপা আইন বিষয়ক সম্পাদক এ্যাড. বশির আহম্মেদ সবুজ, পৌর কাউন্সিলর আব্দুর রশিদ হাওলাদার, উপজেলা যুব সংহতি সভাপতি প্রভাষক বিল্পব মিত্র, প্রেসক্লাব সাধারণ সম্পাদক দানিসুর রহমান লিমন, দৈনিক যুগান্তর প্রতিনিধি আল আমিন মিরাজ, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মানজুরুল আলম প্রমুখ।