আর্কাইভ

গৌরনদী প্রেসক্লাবে প্রতিবাদ সভা

অফিসে প্রবেশ করে একদল সন্ত্রাসী কর্তৃক হুমকির ঘটনায় গতকাল শুক্রবার গৌরনদী প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাব সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, এইচ.এম নাসির উদ্দিন, সাবেক সম্পাদক মোঃ জামাল উদ্দিন, মোঃ আহছান উল্লাহ, সাবেক সহসম্পাদক সুশীল জয়ধর প্রমুখ। প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে সাংবাদিক আমিন মোল্লা, খোকন আহম্মেদ হীরা, সঞ্জয় কুমার পাল, তৌহিদী মাহমুদ তুহিন, এম.আলম, এস.এম জুলফিকার, বিশ্বজিত সরকার বিপ্লব, মনীষ চন্দ্র বিশ্বাস, উত্তম দাস উপস্থিত ছিলেন। বক্তারা অনতিবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অপর এক বিবৃতিতে গৌরনদী ডট কম ও বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠন বরিশাল বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ উল্লেখিত ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছেন।

Back to top button