আর্কাইভ
অবসরপ্রাপ্ত শিক্ষক হিরন্ময় অধিকারী আর নেই
নিজস্ব সংবাদদাতা॥ উপজেলার দিয়াশুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান
শিক্ষক হিরন্ময় অধিকারী (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার গভীর রাতে চরগাধাতলীস্থ ভাড়াটিয়া বাসায় পরলোকগমন করেছেন। তিনি ২ স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার দুপুরে আগৈলঝাড়ার আস্কর গ্রামের পারিবারিক শ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি টি.এম আলতাফ হোসেন, সহসভাপতি ও শ্রেষ্ঠ শিক্ষক মোঃ মুনসুর আহম্মেদ, সাধারন সম্পাদক কুতুব উদ্দিন আহম্মেদ, শিক্ষক স্বপন কুমার দাস, আব্দুর রশিদ, অমূল্য রতন কর, সেকান্দার আলী গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।