আর্কাইভ

বরিশালকে ইসলামী আন্দোলনের রাজধানী ঘোষনা

সরকার পতনের দূর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষনা দিলেন চরমোনাই’র পীরের প্রতিষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল সোমবার দুপুরে বরিশাল অশ্বিনী কুমার হল প্রাঙ্গনে  ইসলামী আন্দোলন বরিশাল শাখার উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এ হুশিয়ারী উচ্চারন করেন। নেতৃবৃন্দ বলেছেন চরমোনাইর পীরের গায়ে আঘাত লেগেছে। এজন্য রাজধানী ঢাকা নয় সারাদেশ অচল করে দেয়া হবে।

গত রোববারে ঢাকায় ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের উপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল দুপুর ১২টায় আয়োজিত বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বরিশাল মহানগর সভাপতি মাওলানা রুহুল আমীন। সমাবেশে বক্তারা বলেন গ্রেপ্তারকৃত সকল নেতা-কর্মীদের নির্শ্বত মুক্তি দিতে হবে। নচেৎ সারাদেশ অচল করে দেয়া হবে। নেতা-কর্মীদের মুক্তির দাবীতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন নেতৃবৃন্দ। সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সহ সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মনিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Back to top button