আর্কাইভ

জমির ধান কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫ জন

দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সূত্রে জানাগেছে, উপজেলার চেংগুটিয়া গ্রামের ৯২ শতক জমি নিয়ে দীর্ঘ দিন ধরে স্থানীয় শাহজাহান তালুকদার ও সোবহান মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। পুলিশ উভয়পক্ষকে নিষেধ করলেও গতকাল বুধবার সোবহান মিয়া ওই বিরোধীয় জমিতে ধান কাটতে গেলে শাহজানান তালুকদার  তাতে বাধাদেয়। বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে শাহজাহান তালুকদারের স্ত্রী খাদিজা বেগম (৪৫), সোবহানের স্ত্রী পারুল বেগম (৫৫) ও শাহজাহান হাওলাদারের স্ত্রী রোকেয়া বেগম (৪০) সহ ৫ জন আহত হয়। আহত খাদিজা, পারুল ও রোকেয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানায় শাহজাহান তালুকদারের পক্ষে লিখিত অভিযোগ করা হয়েছে।

Back to top button