আর্কাইভ

উপজেলা শিক্ষক সমিতির ১১তম বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত

বৃহস্পতিবার সকালে পালরদী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলার শিক্ষক সমিতির সভাপতি মোঃ ইসাহাক আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল অঞ্চলের সভাপতি দাস গুপ্ত আশিস কুমার। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল অঞ্চলের সাধারন সম্পাদক অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম। বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা বি,আর ডিবির চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার মন্ডল, গৌরনদী উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক তারক চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক এইচ,এম ইলিয়াস আলী, প্রচার সম্পাদক কাজী আসাদুজ্জামান, অবঃ প্রাপ্ত শিক্ষক প্রান্তস কুমার দাস, রওশন আরা প্রমুখ। সভায় ২৬জন অবঃ  প্রাপ্ত শিক্ষক ৮জন কর্মচারীকে বিদয়ী সংবর্ধনা উপলক্ষে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে  অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে নির্বাচনে ২০১১-২০১৪ সালের জন্য মাহিলাড়া এ,এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইচাহাক আলীকে সভাপতি ও চাঁদশী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারক চন্দ্র দেকে সাধারন সম্পাদক, মোস্তফিজুর রহমানকে যুগ্ম সম্পাদক, এইচ,এম ইলিয়াস আলীকে সাংগঠনিক সম্পাদক, কাজী জামানকে প্রচার সম্পাদক নির্বাচিত করা হয়।

Back to top button