আর্কাইভ

গৌরনদীতে জাকের পার্টির বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বরিশালের গৌরনদীতে গতকাল বৃহস্পতিবার সকালে জাকের পার্টির বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিশ্বওলী খাজা বাবা ফরিদপুরী উপজেলার সুন্দরদী কমপ্লেক্সে প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে মোঃ লাল মিয়া মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় মিশন প্রধান মোঃ ইলিয়াস ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন যুগ্ন মিশন প্রধান মিজানুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় সদস্য হাফেজ আব্দুল গণি, বারেক হাওলাদার, ওয়াজেদ আলী। বক্তব্য রাখেন গাজী শাহ আলম, হারুন-অর রশিদ, তাহমিনা বেগম, ফিরোজা চৌধুরী, কোহিনুর বেগম প্রমুখ।

Back to top button