আর্কাইভ

অবশেষে ধর্ষক গ্রেফতার

(১২) ধর্ষণের ঘটনায় থানা পুলিশ রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষক জলিল হাওলাদারকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে গতকাল সোমবার দুপুরে বরিশাল আদালতে প্রেরন করা হয়।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম জানান, রবিবার সকালে  ধর্ষিতার মা রোকেয়া বেগম বাদি হয়ে ধর্ষক জলিল হাওলাদারকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ওইদিন রাত দেড়টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই স্বপন কুমার হাওলাদারের নেতৃত্বে একদল পুলিশ টরকীরচর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক জলিল হাওলাদারকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাতে গুচ্ছ গ্রামের নির্জন ঘরে কিশোরীকে (১২) একাকি পেয়ে একই আবাসন প্রকল্পের বাসিন্দা ও তিন সন্তানের জনক জলিল হাওলাদার জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে মুখে কাপর বেঁধে তাকে (কিশোরীকে) ধর্ষণ করে।

Back to top button