আর্কাইভ
চাঞ্চল্যকর শামীম হত্যা মামলার আসামি গ্রেফতার
গৌরনদী প্রতিনিধিঃ গৌরনদী থানার চাঞ্চল্যকর শামীম হত্যা মামলার আসামি জুয়েল
তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে গতকাল বৃহস্পতিবার বরিশাল আদালতে প্রেরন করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই শাহজালাল খলিফা জানান, উপজেলার দক্ষিণ বাউরগাতি গ্রামের আকবর আলী বেপারীর পুত্র ও টরকী বন্দরের বিশিষ্ট পান ব্যবসায়ী শামীম বেপারীকে অপহরনের তিনদিনপর গত ১৫ মে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই আক্তার বেপারী বাদি হয়ে গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বুধবার বিকেলে ওই মামলার আসামি জুয়েল তালুকদারকে (২০) গ্রেফতার করা হয়। জুয়েল একই গ্রামের সোবহান তালুকদারের পুত্র।