গৌরনদীতে আইন শৃংখলা বিষয়ক সভা
গৌরনদী অফিসঃ গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিন বাউরগাতি নবতাঁরা শিশু নিকেতন
প্রাঙ্গনে শনিবার বিকেলে আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সমাজসেবক সুধাংশ বোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম-পিপিএম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বার্থী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহ্জাহান প্যাদা, পৌর কাউন্সিলর খায়রুল খান। বক্তব্য রাখেন থানার এস.আই ওয়াসিম কুমার সিকদার, এস.আই শাহ্জালাল খলিফা, এস.আই আবুল হোসেন, বিএনপি নেতা শাহাবুব শরীফ, ইউপি সদস্য বদরুজ্জামান খান সবুজ, সাবেক ইউপি সদস্য ওহাব খান, সান্টু শরীফ, ব্যবসায়ী রুহুল শিকদার, আলহাজ্ব দেলোয়ার হোসেন শিকাদার, শান্তি সরকার, হারুন মোল্লা প্রমুখ। উল্লেখ্য, সম্প্রতি ওই এলাকার পান চাষী শামীম বেপারীকে গুপ্তহত্যাসহ নানা সন্ত্রাসী কর্মকান্ড বৃদ্ধি পাওয়ার কারনে থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে এ আইন শৃংখলা বিষয়ক সভার আয়োজন করা হয়।