আর্কাইভ

বরিশালে র‌্যাবের অভিযানে ২৯১ রাউন্ড গুলি উদ্ধার

একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় ২শ ৯১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ গুলি উদ্ধার করা হয়।

বরিশাল র‌্যাব-৮ এর মেজর রাশেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাবের একটি বিশেষ দল বিকেল ৪টায় চৌমাথা এলাকায় অভিযান চালায়। সেখানকার  একটি পুকুরে তল্লাসী চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় পয়েন্ট ৩২ রিভারবারের ১২০ রাউন্ড, পয়েন্ট ২২ রাইফেলের ১৩৪ রাউন্ড ও থ্রি-নট থ্রি রাইফেলের ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Back to top button