আর্কাইভ

ঝালকাঠিতে ঢিলেঢালা হরতালে গ্রেফতার ৩জন

জেলার অভ্যন্তরীন ও দূরপাল্লার কোন বাস চলাচল করেনি। শহরে রিকশা চলাচল ছিলো স্বাভাবিক। শহরের মোড়ে মোড়ে ছিলো পুলিশি টহল। ঝালকাঠি-রাজাপুর সড়কের বিভিন্ন স্থানে পিকেটাররা টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে রাখে।

হরতালের পূর্ব রাতে শহর যুবদলের ৩ নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এরা হল মাসুম খলিফা, সেলিম হাওলাদার ও মিশু মল্লিক। গ্রেফতারকৃতদের ১৫১ ধারায় চালান দেয়া হয়েছে। এদিকে গ্রেফতারকৃত যুবদল কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার দাবী জানিয়েছে ঝালকাঠি জেলা বিএনপির সভাপতি ব্যারিষ্টার এম শাহজাহান ওমর, সহ-সভাপতি মিঞা আহমেদ কিবরিয়া ও সাধারন সম্পাদক মনিরুল ইসলাম নুপুর।

প্রসঙ্গত: শনিবার হরতালের সমর্থনে জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী আইনজীবী সমিতি চত্বর থেকে মিছিল বের করার চেষ্টা করলে তা পন্ড করে  দেয় পুলিশ।

Back to top button