আর্কাইভ

মালয়েশিয়া প্রবাসী গৌরনদীর এক শ্রমিকের মৃত্যু

মেশিনের নিচে চাঁপা পরে শনিবার দুপুরে লিটন সন্যামাত নামের এক বাংলাদেশী শ্রমিকের করুন মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে মোবাইল ফোনের মাধ্যমে তার গ্রামের বাড়িতে ছড়িয়ে পরলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। হতভাগ্য শ্রমিকের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের জয়শুরকাঠী গ্রামে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের দিনমজুর আজিজ ওরফে আমরি সন্যামাতের পুত্র ও একপুত্র সন্তানের জনক লিটন সন্যামাত (২৮)। গত তিন বছর পূর্বে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে সহয় সম্পত্তি বিক্রি ও ধারদেনা করে লিটন মালয়েশিয়ায় পাড়ি জমায়। মালয়শিয়ার নিমতলী এলাকার একটি ছাঁপাখানায় লিটন শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের ন্যায় শনিবার (১১ জুন) লিটন ওই কারখানায় কাজ করতে যায়। ওইদিন দুপুর সাড়ে বারোটার দিকে ছাঁপাখানার মেশিনের নিচে চাঁপা পরে লিটনের করুন মৃত্যু হয়। রবিবার সকালে মোবাইল ফোনের মাধ্যমে এ খবর নিহত লিটনের নিজ এলাকায় ছড়িয়ে পরলে পুরো এলাকাবাসি ও তার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

Back to top button