আর্কাইভ
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যানের মতবিনিময়
বাকেরগঞ্জ প্রতিনিধিঃ বাকেরগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে গতকাল মতবিনিময়
করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রিয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান শহিদুল আলম আকন। মতবিনিময়কালে তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের লেখনীতে গরীব-দুঃখী অসহায় মানুষের দুর্দশা, এলাকার নানাবিধ সমস্যা, সন্ত্রাসী-চাঁদাবাজদের দৌরাত্ব্য সবকিছু ফুটে ওঠে। এজন্য তিনি সাংবাদিকদের সততা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালনের আহবান জানান। প্রেসক্লাব সাধারন সম্পাদক দানিসুর রহমান লিমনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঢাকার সাপ্তাহিক অপরাধ বিচিত্রার বিশেষ প্রতিনিধি নাজির আহম্মেদ, প্রেসক্লাব যুগ্ম-সম্পাদক দীন মোহাম্মাদ দীনু, সাংগঠনিক সম্পাদক মানজুরুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক এম.খলিলুর রহমান, কোষাধ্যক্ষ সেলিম খান, সাংবাদিক জহিরুল ইসলাম সেন্টু, যুবলীগ নেতা হানিফ প্রমুখ।