আর্কাইভ

বিজয় ভাস্কর্য নিমানের দাবীতে মানববন্ধন

পেট্টোল পাম্প গোল চত্ত্বরে বিজয় ভাস্কর্য্য নির্মানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় পেট্টোল পাম্প গোল চত্বরে প্রতিকুল আবহাওয়া উপেক্ষা করে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুস্থ্য সংস্কৃতিই গড়ে সুস্থ্য সমাজ এ প্রতিপাদ্য বিষয়ে ঝালকাঠি থিয়েটার মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্যের মাধ্যমে একাত্বতা প্রকাশ করেন মুক্তিযোদ্ধা ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, জেলা আ’লীগের শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল মালেক, কৃষ্ণকাঠি মাহফিল কমিটির সাধারণ সম্পাদক ও যুবদল নেতা মোঃ আল-মামুন, ঝালকাঠি থিয়েটারের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রানা, ছাত্রলীগ নেতা ইলিয়াছ খান, তরিকুল ইসলাম তারেক, শিক্ষক কার্ত্তিক দত্ত, স্থানীয় মিজান গাজী, বরিশাল হাতেম আলী কলেজ’র ছাত্র ইমরান হোসেন আরিফ, শামীম, ঝালকাঠি কলেজ ছাত্রলীগ নেতা সুজন, সোহাগ প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন ঝালকাঠি থিয়েটারের কর্মকর্তা রিয়াজ হোসেন খান। সার্বিক ব্যবস্থাপনায় ঝালকাঠি থিয়েটার ও কিশলয় খেলাঘর আসরের সভাপতি দুলাল কৃষ্ণ দাস। মানববন্ধনে বক্তারা সর্বজন স্বীকৃত একটি বিজয় ভাস্কর্য্য নির্মানের দাবী জানিয়ে বলেন, আমরা এমন একটি ভাস্কর্য্য চাই যাতে কোন ক্ষমতাসীন দলের বা বিরোধী দলের প্রতিহিংসার স্বীকার হতে না হয়। এমনকি কোন ধর্মের ধর্মীয় অনুভূতিতেও আঘাত না লাগে।

Back to top button