আর্কাইভ

গৌরনদীতে হামলায় মহিলাসহ ৩ জন আহত

সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত ১ জনকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মামা বাড়ির ওয়ারিশ সম্পত্তি নিয়ে দক্ষিন বিজয়পুর গ্রামের জাফর শরীফ গংদের সাথে মামাতো ভাই মামুন মিয়া গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে জাফর গংরা বিরোধপুর্ন জমিতে সীমানা নির্ধারন করে পিলার পুততে গেলে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজনে হামলা চালিয়ে শামচুন নাহার বেগম (৫৫), তার পুত্র মামুন মিয়া (৩৩) ও মাসুম মিয়াকে (২৮) পিটিয়ে আহত করে। গুরুতর আহত শামচুন নাহারকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়।

Back to top button