ট্রাক টার্মিনাল স্থাপনার সিদ্ধান্তে ২২টি পরিবার নিস্ব হওয়ার পথে
হারাতে যাচ্ছে কাশিপুর এলাকার কাঁচামাল ব্যাবসায়ীদের ২২টি পরিবার। এ পরিবারের বর্তমান স্থাপনাগুল যৌথভাবে স্বরেজমিনে পরিদর্শন করছে বরিশাল জেলা প্রশাসকের এল এ শাখার কর্মকর্তাবৃন্দ। ইতোপূর্বেও একবার তদন্ত হয়েছিল। জানাযায়, কাশিপুর ২৯নং ওয়ার্ডে ট্রাক টার্মিনাল স্থাপন করার জন্য বরিশাল সিটি কর্পোরেশন প্রায় ৭একর জমি অধিগ্রহনের জন্য পদক্ষেপ নেয়। এর মধ্যে ডিসি অফিস থেকে ২২শতাংশ জমি লিজ নিয়ে প্রায় ৬০/৭০ বছর ধরে বসবাস করেছে এখানকার ২২টি পরিবার। এর মধ্যে কাচামাল ব্যাবসায়ী মৃত আরব আলী হাওলার ও ৭বছরের শিশুর কবরও রয়েছে। সম্প্রতি জমিটি অধিগ্রহনের প্রস্তাব করলে বিসিসির মেয়রের দ্বারস্থ হন এখানকার ২২টি অসহায় পরিবার। একই সাথে তারা বরিশাল জেলা প্রশাসক বরাবরও আবেদন জানান। ফলে জেলা সদর হুকুম দখল কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদু রহমান এ জমিতে বসবাসকারী হানিফ মোল্লা , লোকমান সহ সংশ্লিষ্টদের কে স্বরজমিনে তদন্তের জন্য দিন ধার্য করে উপস্থিত থাকার জন্য দিন অনুরোধ জানান। অসহায় এই ২২টি পরিবারদের জন্য বসিসির ৩ কাউন্সিলর সুপারিশও করেছিলেন। বরিশাল সিটি কর্পোরেশনের ও জেলা প্রশাসকের লোকজন ১৫জুন যৌথভাবে পুনঃতদন্ত করেন। কিন্তু হানিফ মোল্লা গংদের দাবি, তাদেরকে যেন পূর্ব পুরুষদের কবর ও বসতভিটা ছেড়ে যেতে না হয়।