আর্কাইভ

বরিশালে বিএনপির ১০ নেতা-কর্মীর জামিন

মামলায় বরিশাল বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০ নেতা-কর্মীর জামিন মজ্ঞুর করেছে আদালত। আজ সোমবার দুপুরে নেতা-কর্মীরা আদালতে আত্মসর্ম্পন করে জামিন প্রার্থনা করলে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবুল বাশার মিয়া জামিন মঞ্জুর করেন।

জামিন প্রাপ্তরা হলো বিএনপি নেতা জিয়াউদ্দীন শিকদার, আবুল কালাম শাহীন, আলাউদ্দীন, মশিউর রহমান টিটু, নজরুল ইসলাম, হেলাল উদ্দীন, মহানগর ছাত্রদলের আহবায়ক খন্দকার আবুল হাসান লিমন,ছাত্রদল নেতা এএইচএম তসলিম উদ্দীন ও মাহফুজুর রহমান।

এদিকে বিএনপি নেতা জিয়াউদ্দীন গৌরনদী ডটকমকে জানান ১২ ও ১৩ জুনের হরতালের ঘটনায় গত ১৬ জুন বরিশাল কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক ইরানুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। লিটন নামের এক বিএনপি কর্মী পলাতক রয়েছে।

Back to top button