আর্কাইভ

গৌরনদীর সাংবাদিকদের প্রতিবাদ সভা

মশিউল হক মিঠু ও তার স্ত্রী রিনা বেগমের ওপর সন্ত্রাসীদের বোমা হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে এক জরুরী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাব সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গৌরনদীতে কর্মরত সকল সাংবাদিকরা। বক্তারা অনতিবিলম্বে বোমা হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন, মোঃ আহছান উল্লাহ, প্রেসক্লাবের সহসভাপতি এইচ.এম নাসির উদ্দিন, কোষাধক্ষ্য এস.এম জুলফিকার, প্রচার সম্পাদক আমিনা আকতার সোমা, সদস্য খোকন আহম্মেদ হীরা, মোঃ আমিন মোল্লা, এম. আলম, সঞ্জয় কুমার পাল, বিশ্বজিত সরকার বিপ্লব, মনীষ চন্দ্র বিশ্বাস, সাংবাদিক বদরুজ্জামান খান সবুজ প্রমূখ। একইদিন বিকেলে গৌরনদী ডট কম-এর উদ্যোগে অনুরূপ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

Back to top button