আর্কাইভ

আগৈলঝাড়ায় মহিলাসহ ৬ জনকে গ্রেফতার

পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় মহিলা সহ ৬ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করেছে চুরি যাওয়া মালামাল।

পুলিশ জানায়, উপজেলার মোহনকাঠি গ্রামের সরবিন্দু বৈরাগীর মেয়ে এসএসসি পাশ করা ঝুমুর বৈরাগী বিয়ের আসর থেকে পালিয়ে যায় একই এলাকার শ্রীকান্ত হালদারের ছেলে রিপন হালদারের সাথে। এঘটনায় মেয়ের বাবা মামলা করলে পুলিশ গত বৃহস্পতিবার বিকেলে বরিশাল থেকে ঝুমুরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রিপন জামিনে রয়েছে। অপরদিকে সদরের ব্যবসায়ী মশিউর রহমান সরদারের নগরবাড়ীস্থ বাসায়  গত ১৪ জুলাই রাতে দুর্ধর্ষ চুরি হয়। মশিউরের মামলায় (৫/১৪-৭-১১) পুলিশ বরিশাল থেকে উপজেলার আমবৌলা গ্রামের আজাহার আলী খাঁনের ছেলে আক্তার হোসেন (৩০) কে গ্রেফতার করে । এসময় তার কাছ থেকে নগদ ১৬শ টাকা ও দুটি মোবাইল সেট উদ্ধার করে। আক্তার একাধিক চুরি মামলার আসামী ও পেশাদার চোর বলে পুলিশ জানায়। এদিকে চাঁদ ত্রিশিরা গ্রামে কালাম খাঁনের তৃতীয় শ্রেনী পড়–য়া মেয়ে খাদিজাকে বৃহস্পতিবার মারধরের তুচ্ছ অজুহাতে কালামের মামলায়(৬/১৫-৬-১১) বাবুল খান , দেলোয়ার মোল¬া, ফরিদ মোল¬া, ইউনুস আলীকে বৃহস্পতিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের গতকাল শুক্রবারই জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Back to top button