আর্কাইভ

আগৈলঝাড়ার লোকালয়ে হনুমান

দেখা মিলেছে। গতকাল সোমবার সকালে আকস্মিকভাবে কোটারীপাড়া – পয়সারহাট ১৩ কি.মি. সড়ক পাড়ি দিয়ে কোটালীপাড়া থেকে পয়সারহাট বন্দরে পৌছায় এক জোড়া হনুমান যুগল। এসংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা এক নজর দেখার জন্য ভীড় করে। উৎসুক জনতা তাদের কলা,রুটি, ফল-মুল খেতে দেয়।

জানাগেছে গহ দুই সপ্তাহ  পূর্বে যশোর থেকে ফলের ট্রাকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় দলছুট হয়ে এক জোড়া হনুমান চলে আসে। সারাদিন কোটালীপাড়া শহরে ঘোরাফেরা করে। এসময় কয়েকজন লাঠি সোটা হাতে নিয়ে তারা করলে হনুমান যুগল থানায় আশ্রয় নেয়।  হনুমান যুগল নিরাপদে রাত্রি যাপনের জন্য কোটালীপাড়ার সাংবাদিক মোল¬া মহিউদ্দিনের বাস ভবনের ছাদে আশ্রয় নিয়েছে।

Back to top button