আর্কাইভ

গৌরনদীর প্রবীণ আওয়ামীলীগ নেতা শহর আলীর দাফন সম্পন্ন

আওয়ামীলীগের সভাপতি শহর আলী হাওলাদার (৬০) লিভার সিরোসিসরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির……রাজিউন)। তিনি স্ত্রী, ৪ পুত্রর, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন বিকেলে মরহুমের জানাজা শেষে বিল্লগ্রামস্থ পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কালিয়া দমন গুহ ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Back to top button