আর্কাইভ

বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার

এলাকায় বুধবার অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। গৃহবধুর নাম আছমা আক্তার (২৩)। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, সিটি বাস সার্ভিসের চালক আনিছুর রহমানের স্ত্রী আছমা বেগম। সে ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সকালে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করে। একপর্যায়ে  এলাকাবাসী পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়। স্বামী অনিছুর রহমান জানান ধারনা করা হচ্ছে  ভোর রাতে ফজরের নামাজ আদায় করার লক্ষে পুকুর ঘাটে ওজু করতে গেলে পা পিছলে পড়ে আছমা মারা যায়। এদিকে নিহতের বাবা ইউসুফ হাওলাদারের কোন অভিযোগ নেই। তিনি বলেছেন এটা স্বাভাবিক মৃত্যু।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি শাহেদুজ্জামান শাহেদ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয় নি। অভিযোগ দিলে মামলা হিসাবে রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Back to top button