আর্কাইভ

গৌরনদীর মেধাবী ছাত্রী তানিয়ার পড়াশুনা বন্ধের আশংকা

ফারজানা আক্তার তানিয়ার প্রচেষ্ঠা। এবারের এইচ.এস.সি পরীক্ষায় সরকারি গৌরনদী কলেজ থেকে বানিজ্য বিভাগে তানিয়া জিপিএ-৫ পেয়েছে। তার পিতা শফিকুল ইসলাম গৌরনদী উপজেলা পরিষদের সামান্য একজন পিয়ন। তানিয়াদের সংসার চলে অতিকষ্টে। অর্থের অভাবে এ মেধাবী ছাত্রীর ভাগ্যে জোটেনি প্রাইভেট পড়ার সুযোগ। ভালো রেজাল্ট করেও অর্থের অভাবে তানিয়ার পড়াশুনা বন্ধ হয়ে যাওয়ার আশংকা করছেন তার অভাবী পরিবার। তানিয়া ভবিষ্যতে এ্যাকাউন্টেট হতে চায়।

Back to top button