আগৈলঝাড়ায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতাঃ প্রতিবন্ধী শিশুদের শিক্ষা লাভের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা
বিষয়ক এক এ্যাডভোকেসি সভা গতকাল মঙ্গলবার বরিশালের আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিআরডিবি হল রুমে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও এডিপি ওয়ার্ল্ড ভিশন এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুল হাসান। এ্যাডভোকেসি সভায় উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা বকতিয়ার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম সরদার, মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, এডিপি ওয়ার্ল্ড ভিশন শিক্ষা কর্মকর্তা নথনেলসহ প্রতিবন্ধী নেতা-নেত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫০ জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীকে বিভিন্ন শিক্ষা উপকরন বিতরণ করা হয়।