আর্কাইভ
গৌরনদী গার্লস হাইস্কুল এন্ড কলেজের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন
নিজস্ব সংবাদদাতাঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৬তম শাহাদাত
বার্ষিকী উপলক্ষে গৌরনদী গার্লস হাইস্কুল এন্ড করেজের উদ্যোগে আলোচনা সভা রচনা, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মীর আব্দুল আহসান আজাদ। বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ মাসুদ করিম, সহকারী শিক্ষক দুলাল পান্ডে প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অধ্যক্ষ মীর আবদুল আহসান। সবশেষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছিলো।