আর্কাইভ

ঝালকাঠির শামসুর রহমানের মৃত্যুতে শোক

আহম্মেদ আবু জাফর, ঝালকাঠিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ঝালকাঠি জেলা শাখার নেতা, হোটেল-রেস্তোরা মালিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামসুর রহমান খান ‘মাজাভাই’র মৃত্যুতে দলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। গতকাল দলের জেলা কমিটির প্রচার সম্পাদক মাও: মো: জামাল হোসেন এক বিবৃতিতে শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাও: মো: ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য  আলহাজ্জ্ব সেকান্দার আলী সিদ্দিকী (কাঠিপাড়ার পীর সাহেব) ও ডা: সিরাজুল ইসলাম প্রমুখ। এছাড়া তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঝালকাঠি জেলা বিএনপির সহ-সভাপতি মিঞা আহমেদ কিবরিয়া।

উল্লেখ্য সদালাপী এ ব্যক্তি মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২ টায় তার ফকিরবাড়িস্থ নিজ বাস ভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তার অকাল মৃত্যুতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

Back to top button