আর্কাইভ

আগৈলঝাড়া পানিতে ডুবে শিশুর মৃত্যু

শামীম খান, আগৈলঝাড়া ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার চাত্রিশিরা গ্রামের স্বপন মোল্লার দু’বছরের শিশু পুত্র জুবায়ের হোসেন গতকাল শুক্রবার দুপুরে পানিতে ডুবে মারা গেছে।  
জানা গেছে, খেলারছলে পরিবারের সবার অজান্তে জুবায়ের বাড়ির পুকুরে পড়ে যায়। অনেক খোঁজা খুঁজির পর স্থানীয়রা পুকুর থেকে শিশু জুবায়েরকে উদ্ধার করে আগৈলঝাড়া হাসপালে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

Back to top button