আর্কাইভ

সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক টরকী শাখায় গ্রাহক ও সুধী সমাবেশ

ইসলামী ব্যাংকের টরকী বন্দর শাখায় গ্রাহক ও সুধী সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখছেন ব্যাংকের এ্যাসিষ্টান্ট ভাইস প্রেসিডেন্ট ও টরকী শাখার ব্যবস্থাপক এ.কে.এম দেলোয়ার হোসেন -ছবি: গৌরনদী ডট কম

গৌরনদী অফিস ॥ উত্তম সেবার লক্ষে সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বরিশালের গৌরনদীর টরকী বন্দর শাখায় গতকাল রবিবার বিকেলে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের বরিশাল অঞ্চলের প্রধান এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম হারুনুর রশিদের সভাপতিত্বে গ্রাহক ও সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের বরিশাল শাখার ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ মুহাম্মদ ইদ্রিস। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যাংকের এ্যাসিষ্টান্ট ভাইস প্রেসিডেন্ট ও টরকী শাখার ব্যবস্থাপক এ.কে.এম দেলোয়ার হোসেন। গ্রাহক মাওলানা আব্দুল বাতেন নোমান, রুহুল আমীন, টরকী বন্দর আদর্শ জামে মসজিদের ইমাম মাওলানা বজলুর রহমান, উত্তম কুমার প্রমুখ। সমাবেশে ব্যাংকের পাঁচ শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।

Back to top button