আর্কাইভ

বরিশালে রিভলবার ও গুলিসহ দু’জন আটক

শুভব্রত দত্ত, বরিশাল ॥ বরিশাল জেলার বিমানবন্দর থানাধীন কাশিপুর বাজারস্থ মারিয়া আবাসিক হোটেল থেকে একটি বিদেশী রিভলবার তিন রাউন্ড গুলিসহ ২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে বরিশাল র‌্যাব-৮’র সদস্যরা।

র‌্যাব জানায়, বরিশাল সিপিসি-১ এর একটি বিশেষ টহল দল বৃহস্পতিবার বরিশাল নগরীর বিমানবন্দর থানা এলাকায় বিশেষ টহল ডিউটি চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর বাজারস্থ মারিয়া আবাসিক হোটেলে রাত সাড়ে দশটার দিকে অভিযান চালায়। অভিযানে আবাসিক হোটেলের ৭নং রুম থেকে একটি বিদেশী রিভলবার তিন রাউন্ড গুলিসহ মোঃ বাচ্চু খান (৪৫) ও আব্দুস ছালাম মুন্সীকে (৪০) আটক করা হয়। আটককৃতদের বাড়ি মুলাদী থানায়। সিপিসি-১’র অধিনায়ক মেজর রাশেদুল হক জানান, সন্ত্রাসী বাচ্চু খান ও ছালাম মুন্সীর বিরদ্ধে আগ্নেয়াস্ত্র রাখার দায়ে মামলার প্রস্তুতি চলছে।

Back to top button