আর্কাইভ

মর্মান্তিক

হৃদরোগে আক্রান্ত হয়ে শষ্যাশয়ী বোন জামাতাকে দেখতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন শ্যালক সেকান্দার আলী সরদার। হৃদয় বিদারক এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার জয়রামপট্টি গ্রামে।

এলাকাবাসি ও পারিবারিক সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার রামসিদ্ধি গ্রামের সেকেন্দার আলী সরদার (৫০) বুধবার সন্ধ্যায় তার বোনজামাতা আগৈলঝাড়া উপজেলার জয়রামপট্টি গ্রামের আবু তাহের মিয়াকে দেখতে যান। সেখানে বসে হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হয়। কিছুক্ষনের মধ্যে সে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

Back to top button