আর্কাইভ

রাজাপুরে বিদ্যুতের স্পর্শে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আহমেদ আবু জাফর, ঝালকাঠি ॥ রাজাপুরে বৃহস্পতিবার গভীর রাতে বিদ্যুত স্পৃষ্ট হয়ে আব্দুল আলীম হাওলাদার (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার সাংগর গ্রামের আফজাল হাওলাদারের ছেলে ও সাংগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। আগামী সোমবার তার এসএসসির প্রস্তুতি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত পৌনে ১ টার দিকে বাড়িতে অনুষ্ঠান উপলক্ষে পার্শ্বের বাড়ি থেকে বিদ্যুতের সাইড লাইনের সংযোগ দিয়ে গিয়ে বিদ্যুতের স্পর্শে অজ্ঞান হয়ে পড়লে স্বজনরা তাকে রাতেই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা দেয়।

Back to top button