আর্কাইভ

বাকেরগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষিত

দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জ ॥ বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নের বাদল পাড়া গ্রামের ৫ম শ্রেণীর ছাত্রী (১০) কে এলাকার লম্পট কাজেম আলী ফকির (৫৫) ধর্ষণ করেছে। এলাকা সুত্রে জানা যায়, গত সোমবার বিকেল ৫টায় মেছের আলী ফকিরের পুত্র কাজেম আলী ফকির বাড়ীর পাশ্ববর্তী জাফর ফকিরের কন্যা ৫ম শ্রেণীর ঐ ছাত্রীকে গ্রামের আন্দিরপাড় নামক স্থনে একা পেয়ে ধর্ষণ করে। এসময় তার ডাক চিৎকারে বাব ও পড়শীরা ছুটে এসে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হয় এবং লম্পট কাজেম ফকিরকে হাতেনাতে ধরে ফেলে। ঘটনার খবর পেয়ে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চুন্নু ২জন মেম্বারকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে থানায় খবর দিয়ে লম্পট কাজেমকে পুলিশের হাতে তুলে দেন। অসুস্থ শিশুটিকে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পিতা জাফর ফকির বাদী হয়ে গতকাল বাকেরগঞ্জ থানায একটি মামলা দায়ের করেছেন।

Back to top button