আর্কাইভ

রাজাপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২ মন মাছ জব্দ

আহম্মেদ আবু জাফর, ঝালকাঠি ॥ রাজাপুরে গত দু’দিনে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১২মন পঁচা চাপিলা মাছ জব্দ করেছে। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে রাজাপুর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার সকালে রাজাপুর সদর বাজার ও বলার জোড় হাট থেকে ১০মন এবং গত সোমবার বিকালে পুটিয়াখালীর মীরের হাট থেকে দুই মন পঁচা চাপিলা মাছ আটক করে। পরে কেরোসিন দিয়ে এগুলো ভস্মিভূত করা হয়। তবে কাউকে আটক করা না করে মাছ বিক্রেতাদের কঠোর সতর্ক করে দেয়া হয়।

Back to top button