আর্কাইভ

বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গ্রামীণ শক্তির টেকনিশিয়ান গুরুতর আহত

নিজস্ব সংবাদদাতাঃ বিদ্যুৎপৃষ্ঠ হয়ে বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার বাকাই বাজারে গ্রামীণ শক্তির এক টেকনিশিয়ান গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় আহতকে হাসপাতালে ভর্তি করেছেন।

জানা গেছে, গ্রামীণ শক্তির টেকনিশিয়ান ফাহিম হাওলাদার (২২) বৃহস্পতিবার দুপুরে বাকাই বাজারের একটি দোকানে সৌর বিদ্যুতের চ্যানেল লাগানোর সময় দোকান ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে সে (ফাহিম) গুরুতর আহত হয়।

Back to top button